ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাজাহানপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত
বগুড়া

বগুড়া; বগুড়ার শাজাহানপুরে জয়নাল আবেদীন (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ধারণা, মাদক সেবনের বাধা দেওয়ায় এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ৮০ বছরের ওই বৃদ্ধ।

শুক্রবার (২৮ মে) সকালে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিবি, সিআইডির দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

নিহতের ছেলে আরিফুল ইসলাম বলেন, ২০ বছর আগে আমার ভাই আবুল কাশেম ওই মাদ্রাসার নাইটগার্ড হিসেবে চাকরিতে ঢোকার পর দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়ে যান। তার প্রক্সি দিতে আমার বাবা প্রতিরাতে ওই প্রতিষ্ঠান পাহারা দিতেন। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার শ্রেণিকক্ষে তিনি খুন হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তদন্ত চলছে। আশা করছি, দ্রুত হত্যার কারণ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102