ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের ঢাকাই ছবিতে ঋতুপর্ণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫০ বার পঠিত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলাতেই তার দর্শকপ্রিয়তা রয়েছে। এই তারকা এরইমধ্যে বেশকিছু ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। নতুন করে আবারো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চূড়ান্ত আলোচনার পর কাজ করার সম্মতিও দিয়েছেন ইতিমধ্যে। তিনি দুটি সিনেমা করবেন এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। একটির নাম ‘ছোট মা’। অন্যটির নাম ‘জখম’।

প্রথম সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়াও কলকাতার আরেক শিল্পী অঙ্কুশ হাজরাও আছেন। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব-রানা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু। অপূর্ব জানান, ছবিতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। চরিত্রটির জন্য বাংলাদেশের নবাগত কোনো অভিনেত্রীকে নির্বাচন করা হবে। দ্বিতীয় সিনেমাটিতে ঋতুপর্ণার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য ঢাকার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে তার সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিংয়ে ঢাকায় আসবেন ঋতুপর্ণা। ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামি’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন এ নায়িকা। এরপর নব্বইয়ের দশকেই ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। সবশেষ ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে। বর্তমানে সিঙ্গাপুরে আছেন ঋতুপর্ণা। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময়ে সম্প্রতি সিঙ্গাপুর থেকেই ভারতের বিশেষ শিশুদের টিকার ব্যবস্থা করেছেন ঋতুপর্ণা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102