ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুভেন্টাস ছেড়ে দেবেন, আগেই সতীর্থদের বলে রেখেছেন রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

যে উদ্দেশ্য নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়ে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সে উদ্দেশ্যের ধারে-কাছেও যেতে পারেননি। তিন মৌসুম খেলে জুভেন্টাসকে সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল দেখিয়েছিলেন রোনালদো। তারওপর, চলতি মৌসুমে তো সিরি-আ শিরোপাও জেতাতে ব্যর্থ হলেন। কোনোমতে দল টেনে-টুনে চতুর্থ হয়েছে।

এমন পরিস্থিতিতে রোনালদোকে যে জুভেন্টাস ছাড়তে হবে, তা অনেকটাই নিশ্চিত হয় গেছে। তবে রোনালদো নিজেও চান না আর জুভেন্টাসে থাকতে। আগেই তিনি সতীর্থদের বলে রেখেছিলেন তোরিনো ছাড়বেন বলে।

ড্রেসিংরুমে রোনালদো তার সতীর্থদের সঙ্গে আগেই আলাপ করে রেখেছিলেন জুভেন্টাস ছাড়ার বিষয়ে। ৩৬ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২২ সালের শেষ পর্যন্ত চুক্তি করা আছে জুভেন্টাসের। তবুও তিনি চলতি বছরই ক্লাব ছাড়বেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।

ইলেভেন মেসেগারোর রিপোর্ট অনুযায়ী রোনালদো তার জুভেন্টাস সতীর্থদেরকে আগেই ড্রেসিংরুমে বসে বলে রেখেছিলেন, সামনের ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়বেন।

কোথায় যাবেন রোনালদো? এখনও অনিশ্চিত। পিএসজি, ম্যানইউ এবং স্পোর্টিং সিপি ওঁত পেতে আছে রোনালদোকে নেয়ার জন্য। মাঝে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদে ফিরে যাচ্ছেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

তিন মৌসুমে তুরিনে থেকে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো গোল করেছেন ১০১টি। অ্যাসিস্ট করেছেন ২২টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102