ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ৯টার দিকে নান্দাইল চৌরাস্তার কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাবুদ্দিন (৫০) ও একই এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৭০)।

এ ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে মজিবুর রহমান (৩৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ নিশ্চিত করে জানান, নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি আঠারোবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা একটি মাইক্রোবাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক নিহত হন। গুরুতর অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাহাবুদ্দিনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় আহত মজিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102