ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়ি জেলা কারাগারে গামছা পেঁচিয়ে কয়েদির আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি; খাগড়াছড়ি জেলা কারাগারে গলায় গামছা পেঁচিয়ে মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। শুক্রবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে নিহত মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। তার মৃত্যুও বিষয়টি সন্দেহজনক।

তিনি জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তিনি গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102