ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় ভারতফেরত নারীর কোয়ারেন্টাইনে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

চুয়াডাঙ্গায় ভারতফেরত মোহচেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম।

মোহচেনা বেগম দিনাজপুর জেলার মহব্বতপুর এলাকার মৃত মকসেদ আলীর স্ত্রী।

চিকিৎসক জানান, গলব্লাডার ক্যানসারে আক্রান্ত মোহচেনা বেগমকে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে তারা সেখানে লকডাউনে আটকা পড়েন। গত ২১ মে দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করলে মোহচেনা বেগমের করোনা নেগেটিভ আসে।

এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। কিছুটা সুস্থ হলে সেখান থেকে নিয়ে হাসপাতালের চত্বরের নার্সিং ইনস্টিটিউটে রাখা হয়।

ডা. ফাতেহ আকরাম জানান, আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102