ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে এক ব্যবসায়ীর হাতে আরেক ব্যবসায়ী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৫ বার পঠিত

রাজধানীর শাহবাগ বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে বঙ্গবাজারের কাছে ফুটপাতে বসা কেন্দ্র করে এক ব্যবসায়ীর হাতে আরেক ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সেলিম (৫০)। তিনি ফুটপাতে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আখতার হোসেনের ছেলে।

বর্তমানে বঙ্গমার্কেটসংলগ্ন রেল কলোনি বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজ ব্যবসায়ী মো. সেলিমের সঙ্গে আখের রস ব্যবসায়ী সুলতানের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম সুলতানকে কিলঘুষি মারেন।
পরে সুলতান তার মেশিনের লোহার হেন্ডেল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার অধীন বাবুপুরা পুলিশ ফাঁড়ির এএসআই মো. জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুলতানকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102