ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনা শনাক্ত ১৭ কোটি ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বে করোনায় শনাক্ত ১৭ কোটি ছাড়াল। একদিন বিশ্বে শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ৬শ’ ৬৯ জন। নতুন ১১ হাজার ৮শ ৯৭ জনসহ মোট মৃত্যু ৩৫ লাখ ৩৭ হাজারের বেশি।

বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ১ লাখ ২৩ হাজার ৪৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৫ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৬০৪ জন।

ভারতে একদিনে শনাক্ত ১ লাখ ৭১ হাজার। দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৭৭ লাখের বেশি। দৈনিক শনাক্ত কমলেও ভারতে এখনও দৈনিক সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে।

মালয়েশিয়ায় দৈনিক শনাক্ত ৮ হাজারের বেশি হওয়ায় পহেলা জুন থেকে ১৪ই জুন পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে অন্তত এক ডোজ টিকা দেয়া হয়েছে। আগামী ৪ঠা জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষের করোনা টিকা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসাস আবারও সতর্ক করে বলেছেন, মহামারি শেষ হতে এখনও অনেক দূর। তাই সব দেশে ভ্যাকসিনের ন্যায় সঙ্গত প্রবেশের ওপর আবারও তিনি জোর দিয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102