পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ১০৭ বছরের আব্দুস সত্তার মৃধা নামের এক বৃদ্ধ মারা গেছেন। প্রেস রিলিজের মাধ্যমে বৃহস্পতিবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জানান, বিএলআরআই থেকে প্রাপ্ত রিপোর্টে ২৮ মে ওই বৃদ্ধের করোনা পজেটিভ আসে। নিহত বৃদ্ধের বাড়ি কলাপাড়া উপজেলার পাচজুনিয়া গ্রামে।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ৫৩ জন। করোনা পজেটিভ হয়েছেন ৯ জন।
পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গীর আলম শিপন জানান, ‘পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২২ মে ওই বৃদ্ধের নমুনা প্রদান করে ভর্তি করা হয়। ঢাকা থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।’