ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপু‌রে আগুনে পুড়ে শিকলবন্দি মানসিক প্রতিবন্ধী নারীর মৃত‌্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

মাদারীপু‌রের শিবচরে আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামের এক শিকলবন্দি মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েকবছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিল্পী বেশ কিছু বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলো। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকায় লোকজনকে গালাগালি করতো। এক পর্যায়ে গত কয়েকদিন ধরে তাকে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আজ রাতে ওই ঘরটিতে মশার কয়েল থেকে আগুন লাগলে কয়েক মিনিটের মধ্য ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে নিতে ৩০ মিনিট সময় লাগে। এরইমধ্যে আগুনে ঘরটি একেবারে পুড়ে যায়। এ সময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এসময় ঘরে থাকা একটি ছাগলও পুড়ে মারা যায়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস জানান, আগুন লাগার খবর শোনার পরে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন মহিলা আগুনে পুড়ে মারা যায়। আমরা মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের নিকট হস্তান্তর করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হয়ে মারা যান। আমরা মরদেহটি উদ্বার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছি। পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102