ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ জিতেও তামিম ইকবালের আক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও তৃপ্ত নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তার আক্ষেপ ওডিআই সুপার লিগের ১০ পয়েন্ট হারানোর। দলের ব্যাটিং-ফিল্ডিংয়ে এখনো উন্নতির অনেক জায়গা দেখছেন টাইগার দলপতি। হুট করে নাঈম শেখের দলে সুযোগ পাওয়াটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। যদিও খারাপ সময়েও অধিনায়ককে পাশে পাচ্ছেন লিটন-মিঠুনরা। তারা পারফর্ম করলে দেশের বাইরেও ধরা দেবে জয় মনে করেন তামিম।

অস্থির সময়ে যেন স্বস্তির পরশ এনে দেয় শ্রীলঙ্কা সিরিজ। টানা ১০ ম্যাচ জয়হীন দলটা লঙ্কানদের বিপক্ষে গেরো খোলে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ধরা দিল জয়। কিন্তু তা যেন মন ভরাতে পারছিল না সমর্থক কিংবা বোর্ডের। ব্যর্থতার বৃত্তেই ঘুরছিলেন লিটন-মিঠুনরা। শেষ ওয়ানডেতে সিনিয়ররা ছন্দ হারাল, একই পথে হাঁটল অন্যরাও। তাই সিরিজ জিতলেও যেন তৃপ্তি নেই অধিনায়ক তামিম ইকবালের। ওডিআই সুপার লিগের পয়েন্ট হারানোটাও পোড়াচ্ছে ড্যাশিং ওপেনারকে।

ওডিআই সুপার লিগের ১০ পয়েন্ট হারায় হতাশ তামিম। পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়া দরকার ছিল।

তামিম বলেন, সিরিজ জিতলেও ভালো খেলিনি। ব্যাটিং ইউনিট পোটেনশিয়াল মতো খেলতে পারেনি। বোলিং ভালো ছিল। ফিল্ডিং ভালো হয়নি শেষ ম্যাচে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছে। সিরিজ জিতলেও উন্নতির জায়গা আছে।

ওপেনিং এখন বড় চিন্তার কারণ টিম ম্যানেজম্যান্টের। লিটন থিতু হতে পারছেন না। শেষ ওয়ানডের জন্য স্ট্যান্ডবাই তালিকায় থাকা নাঈম শেখকে খেলানো হলো। অথচ স্কোয়াডে ছিলেন সৌম্য। টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনার অভাবেই এমনটা কি না, সে প্রশ্নও উঠতে থাকে। তবে তামিমম যুক্তি দিলেন নিজেদের সিদ্ধান্তের পক্ষেই।

লিটন দুই ম্যাচে ব্যর্থ, একটি করে ম্যাচ খেলে কিছুই করতে পারেননি মিঠুন-নাঈমরা। তবে দুঃসময়েও অধিনায়ককে পাশে পাচ্ছেন তারা।

তামিম ইকবাল বলেন, সামনের সিরিজে ভালো করবে। অন্যরাও ভালো করলে দেশের বাইরেও ভালো দল হবে।

এরপর টাইগারদের অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে সফর। যেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102