ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাইনিজ রেষ্টুরেন্টে হোটেল কর্মচারী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

নওগাঁ শহরের মুক্তির মোড়ের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আতোয়ার রহমান নামের এক কর্মচারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুনের অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৯ মে) সকাল ৭টায় হোটেলের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত আতোয়ার রহমানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চক মোহিতুল গ্রামে। তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে।

নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, যথারীতি উক্ত আতোয়ার রহমান এবং বাবুর্চির সহকারী বাদল রাতে ঐ হোটেলে অবস্থান করছিলেন। আজ সকাল সাড়ে ৬টায় বাবুর্চি সাইফুল ইসলাম এসে প্রধান দরজায় দীর্ঘক্ষণ ধরে ধাক্কা দিয়ে কোন সাড়া না পেয়ে মালিককে খবর দেন। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে দরজার বাইরে চাবি পড়ে থাকতে দেখা যায়। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে একটি কাপড়ের পুটলীর মধ্যে উক্ত আতোয়ারের রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহত আতোয়ার রহমান (৫০) একজন খর্বাকৃতির মানুষ হওয়ার সুবাদে সকলের নিকট খুব প্রিয় ছিলেন। তিনি ঐ হোটেল প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর ধরেই সেখানে কর্মরত ছিলেন। রাজশাহী থেকে ফরেনসিক টীম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102