ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন- বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের জব্বার উল্লাহর ছেলে জমির উদ্দিন (৪০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার ছেলে শাকিল আহমেদ রামিম (৩৫)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলযোগে বানিয়াচং থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বেড়াতে রওয়ানা হন। তারা দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে পথে তাদের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102