ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিশোধ নিতে রাস্তায় চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

বোনকে হত্যার প্রতিশোধ নিতে ভারতের রাজস্থানের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ওই চিকিৎসক দম্পতির গাড়ি থামায়। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপর তারা গাড়ির বাইক থামিয়ে দেয়। সে সময় গাড়িতে থাকা ব্যক্তি জানালার কাচ নামিয়ে কথা বলতে গেলেই তাদের ওপর এলোপাথাড়ি একের পর এক গুলি চালানো হয়। তাদের হত্যার পরেই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

পুলিশের ধারণা, পূর্বের কোনো শত্রুতা বা প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা হয়তো ঘটেছে। একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। অভিযোগ আছে, হামলাকারীর বোনের হত্যাকাণ্ডে চিকিৎসক দম্পতির ইন্ধন রয়েছে। সেই ঘটনার প্রতিশোধেই এই কাজ হয়েছে হয়তো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102