ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫২ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে বাবা ও মায়ের সঙ্গে অভিমান করে ফাতেমা আক্তার (১৭) নামের এক এসএসসি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমার বাবা আবদুস সালাম যুগান্তরকে জানান, মেয়ে প্রায় সময়ই মোবাইল নিয়ে থাকতো। ঠিকমতো লেখাপড়া করতো না। এ নিয়ে তার মা তাকে অনেক বকাবকি করতো। আজ আমি নিজেও তাকে বকা দিয়েছি।

‘এরপর দুপুরে মেয়ের রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে
দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।’

পরে অচেতন অবস্থায় দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফাতেমা ভোলার বোরহানউদ্দিনের মাইনকারহাট গ্রামের গাড়িচালক আব্দুস সালামের মেয়ে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়িতে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে সে থাকতো।

দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তেজগাঁও আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ফাতেমার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102