ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী কলেজের শিক্ষক মো. নুরুল বাতেন এর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামে ভাড়া বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পরিবার ও সহকর্মীদের বক্তব্য, বাতেন আত্মহত্যা করেছে। তিনি জিলানী চিশতী কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।

কলেজ অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। প্রভাষক বাতেন অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তার প্রকৃত কারণ জানা যায়নি। তবে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার একটি পা অপারেশন করা হয়েছে। তিনি পা নিয়ে সর্বদা দুশ্চিন্তা করতেন। সকালে খবর পাই নিজ ঘরে ফাঁস দিয়ে বাতেন আত্মহত্যা করেছেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, শিক্ষকের গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদের জানান। নিহতের পরিবার জানায় দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102