ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরব আমিরাতেই হচ্ছে আইপিএলের বাকি অংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনার হানায় ৩১ ম্যাচ বাকি থাকতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

কয়েক দফা এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ঠিক কবে থেকে আরম্ভ হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে সব বিদেশি খেলোয়াড়দের দলে পাওয়ার বিষয়টিও রয়েছে অনিশ্চয়তায়। আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাওয়া গেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের ভাবনায় ফেলেছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআই ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন মৃত্যুপুরীতে পরিণত ভারত, তখন কঠিন বায়ো বাবল সুরক্ষায় চেন্নাই, দিল্লিতে চলছিল আইপিএল।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। তবুও করোনাকে উপেক্ষা করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকে বিসিসিআই।

পরে একের পর এক ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলে গত গত ৪ মে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয় সৌরভ গাঙ্গুলীর বোর্ড। বিরাট অঙ্কের লোকসান এড়াতে এরপর থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য ফাঁকা সময় খুঁজছিল তারা।

অবশেষে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আরব আমিরাতকেই বেছে নিল ভারতীয় বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102