ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীমঙ্গলে একদিনে ১৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ জনের বাড়ি সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। ঈদের পর গত ২০ মে তারা বাড়ি থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন। তারা শহরতলীর সুনগইড় (সিন্দুরখান রোড) এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। অন্য দুইজন শ্রীমঙ্গলের বাসিন্দা। তাদের মধ্য একজন নারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ৩৪ জনসহ ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল শুক্রবার রাতে সিলেট ল্যাব থেকে রিপোর্ট এসেছে। এতে চাঁপাইনবাবগঞ্জের ১২ জন ও স্থানীয় আরও দুইজন মোট ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ওসি (অপারেশন) নয়ন কারকুন করোনা আক্রান্তদের বাসা লকডাউন করে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগীদের ভারতীয় ধরন আছে কি না সেটা জানতে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘করোনা শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ১২সহ মোট ১৪ জনকে আমরা হোম আইসোলেশনে রেখেছি। অন্যদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন করে যাতে কেউ এ উপজেলায় প্রবেশ করতে না পারে তার জন্য আমের গাড়িসহ অন্যান্য যানবাহনে নিয়মিত তদারকি করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102