ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলায় এলআরএফের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা হওয়ায় নিন্দা জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ)।

নোয়াখালীর আদালতের এক কর্মচারীকে নিয়ে দুর্নীতির প্রতিবেদন সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে দুটি মামলা করা হয়।

শনিবার সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের দেওয়া এক বিবৃতিতে তারা এই নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেছেন। এখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য প্রচারিত হয়নি। এমন একটি প্রতিবেদন নিয়ে এভাবে হয়রানিমূলকভাবে একের পর এক মামলা করা উদ্বেগজনক৷ এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যমের নীতির চূড়ান্ত অবমাননা।

তারা আরও বলেন, আফজাল হোসেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন। তিনি এ সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি অনেক দুর্নীতি ও অনিয়ম জাতির সামনে এনেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ থেকে অনেক আদেশও বিভিন্ন সময় এসেছে। এমন একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে আফজাল হোসেনসহ সময় টিভির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একই ব্যক্তি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102