চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের স্যাম্পল টেস্ট করে ১০৭ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের হার প্রায় ৫৭%। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
জেলায় লকডাউন চললেও সংক্রমণের হার উর্ধ্বমুখী। স্থানীয় সাধারণ মানুষের অসচেতনতায় এই সংক্রমণের জন্য দায়ী বলে সকলকে সতর্ক হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জেলার স্বাস্থ্য বিভাগের। অন্যথায় জেলাবাসীকে চরম মূল্য দিতে হবে বলে মনে করছেন সচেতনমহল।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের করোনা পজিভিট পাওয়া গেছে। সদর উপজেলায় ৬৫ জন, শিবগঞ্জ উপজেলায় ২৮ জন এবং গোমস্তাপুর উপজেলায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬৩২ জন। আর করোনায় মারা গেছে ৩২ জন।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, করোনা পরিস্থিতি খারাপ হলে কঠোর লকডাউন বাড়তে পারে। তিনি সচেতনভাবে চলাচল করার অনুরোধ করেন জেলাবাসীকে।
এদিকে ৫ম দিনের মতো কঠোর লকডাউন চললেও মানুষ রাস্তায় অন্যদিনের চেয়ে বেশি চলাচল করেছে।