ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে দ্রুত কমছে করোনা শনাক্ত, মৃত্যু সাড়ে ৩ হাজারের নিচে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে। শনিবার (২৯ মে) দেশটিতে দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লাখ ৭৩ হাজারে। রোববার (৩০ মে) তা আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। যা গত ছয় সপ্তাহে সবথেকে কম।

একইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (৩০ মে) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের।

ভারতে মোট কোভিড সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮ দশমিক ১৩ শতাংশই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮ দশমিক ০২ শতাংশ।

তবে, আশার আলো সুস্থতার হারে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ২৫ শতাংশ। দেশে মোট টিকা নিয়েছেন ২১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৬১৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102