ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মোহাম্মদ রোসদী ইয়াকুব রোববার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি জানান, গত ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে মালয়েশিয়ার জহুর বারুর তামান ইন্ডাস্ট্রি জায়ায় একটি নির্মাণ সাইটে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি ক্রেন দিয়ে নির্মাণাধীন ভবনের কংক্রিটের স্তর এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর করছিলেন। এমন সময় বজ্রপাতে ওই বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হন। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে রাখা হয়েছে।

এই ঘটনায় নিয়োগকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য দুটি নোটিশও জারি করে স্থানীয় সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগ।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কর্মক্ষেত্রের দুর্ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পেশাদার সুরক্ষা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ এর অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102