ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ গঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : উত্তরবঙ্গের কৃতি সন্তান ভাওয়াইয়া যুবরাজ, কবি, গীতিকার ও সুরকার কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের নামে ‘বীর মুক্তিযোদ্ধা ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ গঠিত হয়েছে’। রবিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কছিম উদ্দিন পরিষদ সভাকক্ষে মো. মাহবুবুর রহমান মোমিনকে সভাপতি ও গুলজার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।
২০২১-২০২৩ সালের কমিটিতে ১১জনকে উপদেষ্টা সদস্য এবং ১৬জন নির্বাহী কমিটির সদস্য করে কমিটি পূণর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মো. নাজমুল হুদা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ভাওয়াইয়া শিল্পী মো. জাহাঙ্গীর হোসেন জেহাদ (কছিম উদ্দিনের পূত্র), সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী প্রভাষক মাহবুবা আক্তার দয়া, প্রচার সম্পাদক বিশিষ্ট চিত্র শিল্পী মো. রিয়াজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ও প্রদর্শক মো. আব্দুল ওয়াহেদ। কমিটির সদস্যরা হলেন সাংবাদিক ও সমাজকর্মী হুমায়ুন কবির সূর্য, ভাওয়াইয়া শিল্পী গোলাম মোস্তফা বাবলু (কছিম উদ্দিনের পূত্র), বিশিষ্ট তবলা বাদক বাবু নির্মল কুমার রায়, বিশিষ্ট দোতরা বাদক ও সঙ্গীত শিল্পী বাবু নারায়ণ রায়, এনজিও কর্মী হায়দার আলী চৌধুরী বুলেট এবং সঙ্গীত শিল্পী ও তবলা বাদক বাবু ত্রৈলোক্যনাথ রায় তিলক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102