ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে লাঠি হাতে মিছিলে কাদের মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের নিয়ে মিছিল করেছেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় তাকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রোববার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। তারপর কাদের মির্জা বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত বকৃক্তা দেয়।

এ সময় কাদের মির্জা কোম্পানীগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন। এজন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার সময় ও বেঁধে দেন। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার হুমকি দেন।

মেয়র বলেন, এখানে প্রশাসনের ছত্রছায়ায় ওরা (প্রতিপক্ষ) তাণ্ডব চালাচ্ছে। ডিসি-এসপির নির্দেশে টাকার জন্য প্রশাসন তাদেরকে সমর্থন দিচ্ছে। ওরা এমপি একরামের রাজত্ব এখানে কায়েম করতে চায়।

এ সময় তিনি অনুসারীদের নিয়ে স্লোগান দেয়, ওসি রইন্যার (ওসি মীর জাহেদুল হক রনি) চামড়া তুলে নেব আমরা, শামিমের (এএসপি শামিম কবির) চামড়া তুলে নেব আমরা, ইউএনওর চামড়া তুলে নেব আমরা, ডিসির চামড়া তুলে নেব আমরা, এসপির চামড়া তুলে নেব আমরা।

কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। সমাবেশে কেউ বাধা দিলে তা প্রতিহত করার জন্য বলেন।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেবের কথা এখন বললাম না। আমার সাথে যে সব ওয়াদা করেছেন সেগুলো চব্বিশ ঘণ্টার মধ্যে পূরণ করেন। না হলে আপনার বিরুদ্ধেও আন্দোলন চলবে, আপনার বউয়ের বিরুদ্ধেও চলবে। ছাড় দেওয়া হবে না কাউকে।
#বার্তা২৪.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102