ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবি না খুললে কফিন নিয়ে মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।

রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছেন শিক্ষকরাও।

তারা বলেন, শপিংমল ও গণপরিবহনসহ সবকিছু স্বাভাবিকভাবে চললেও অদৃশ্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ১ জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু না করা হলে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে ক্যাম্পাসে মিছিল করার ঘোষণা দেন তারা।

একই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীর। এ সময় ১ জুনের মধ্যে কলেজ খোলার ঘোষণা না দিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102