ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২০০ শিশু অপহরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২০০ শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার টুইটে জানিয়েছে, ঠিক কতটি শিশুকে অপহরণ করা হয়েছে, সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। খবর স্কাই নিউজ।

এর আগে নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক মাসেরও বেশি সময় আগে ২০ জনকে অপহরণ করা হয়। ৪০ দিন পর ১৪ জনকে মুক্ত করা হয়। এর একদিন পরেই এ ঘটনা ঘটেছে।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেছেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে এসে পৌঁছায়। সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে তারা গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এরপর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

রাজ্যসরকার কয়েকটি টুইটে জানিয়েছে, বয়সে বেশি ছোট এবং হাঁটতে পারে না—এ রকম ১১ শিশুকে মুক্ত করে দিয়েছে হামলাকারীরা। গভর্নর সানি বেলো ওই শিশুদের দ্রুত ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102