ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে পুড়ে গেছে ৩৫ দোকান-ঘর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা ও ক্ষতিগ্রস্তরা জনায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারের একটি কসমেটিক্সের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স কম্পিউটার, হোটেলসহ ২৫টি দোকান ও ১০টি বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুদুবী জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102