ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাঁকা বাড়িতে ভাসুরের ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত
বগুড়া

বগুড়া; বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ভাসুর মো. মাফু মোল্লা ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই গৃহবধূ রোববার রাতে শেরপুর থানায় ভাসুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নে মাফু মোল্লা তার ছোট চাচাতো ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মাফু মোল্লার নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ গত ২ বছর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন।

বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে আত্মীয়স্বজনকে দেখতে যান ওই গৃহবধূ। মাফু মোল্লার স্ত্রীকে দেখতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোর করে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনাটি জানাজানি হলে পরিবারের লোকজন মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাত্রে শেরপুর থানায় ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102