ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী বিদেশে থাকায় স্ত্রীর পরকীয়া, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দেওয়ায় সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমা আক্তারের সঙ্গে ৪-৫ বছর আগে তজুমদ্দিন উপজেলার লোকমান হোসেন নামে এক প্রবাসীর বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একটি সন্তানও রয়েছে। স্বামী প্রবাসে থাকায় সীমা আক্তারের সঙ্গে তার বাবার বাড়ির পার্শ্ববর্তী মো. জামাল হোসেনের ছেলে তুহিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সঙ্গে সীমার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তুহিনের সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয়। কিন্তু তুহিন সীমাকে উঠিয়ে নিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে সীমা তুহিনের বাড়ি গেলে তুহিন ও পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। অপমান ও অত্যাচার সইতে না পেরে অভিমানে বাবার বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সীমা।

তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
# যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102