ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরগঞ্জে শ্বশুরের সঙ্গে পরকীয়া, শাশুড়িকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

পীরগঞ্জের পল্লীতে শ্বশুর কফিল উদ্দিনকে (৭১) তার পুত্রবধূর সঙ্গে দীর্ঘদিনের পরকীয়ায় বাধা দেয়ায় লাশ হতে হলো শাশুড়ি পোশাগী বেগমকে (৬০)। ওই ঘটনায় পুলিশ কফিলকে গ্রেফতার করেছে। মামলাটির অন্য আসামিরা পালিয়ে গেছে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত কফিলকে কোর্টহাজতে এবং পোশাগীর লাশ মর্গে প্রেরণ করা হয়।

উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামে ওই ঘটনায় নিহতের ছোটভাই থানায় হত্যা মামলা করেছেন।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরাবাদ মধ্যপাড়া গ্রামের কফিল উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ বছর আগে একই ইউনিয়নের পানেয়া গ্রামের পোশাগী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ছেলে বহুরুল ও ১ মেয়ে কোহিনুরের জন্ম হয়। কফিলের ছেলে বহুরুল ইসলাম (৩৫) তার স্ত্রী মনিরা বেগমকে তার বাড়িতে রেখে প্রায় ১০ বছর ধরে ঢাকায় রিকশা চালাচ্ছেন। মাঝে মধ্যে বাড়িতে আসেন বহুরুল।

ছেলে দীর্ঘদিন বাড়িতে না আসার সুযোগে কফিল তার পুত্রবধূ মনিরার সঙ্গে ৭ বছর ধরে পরকীয়ার জেরে দৈহিক সম্পর্কে গড়ায়। এ নিয়ে গ্রামে একাধিকবার পারিবারিক সালিশে কফিল ঘটনার সত্যতাও স্বীকার করেন। কিন্তু তিনি ভালো হন না। এ ব্যাপারে বহুরুল ও তার মা পোশাগী বেগমসহ অনেককেই অবগত করলে তারাও তার বিরুদ্ধে কোনো কথা বলেননি।

একপর্যায়ে গত ২৭ মে রাত ১১টার দিকে কফিল তার পুত্রবধূ মনিরার ঘরে ঢোকে। এ সময় কফিল ও পুত্রবধূকে পোশাগী বেগম আপত্তিকর অবস্থায় ধরেন। পরে কফিল লাঠি দিয়ে তার স্ত্রী পোশাগীকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরদিন ২৮ মে স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে ঘটনাটির বিচারও হয়।

অপরদিকে খবর পেয়ে ২৯ মে বহুরুল ঢাকা থেকে বাড়িতে এলে ৩০ মে বিকালে তার বাড়িতেই সালিশ বসে। সালিশে অসুস্থ পোশাগী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতেই পোশাগী মারা যান। ওই ঘটনায় পোশাগীর ছোটভাই মীর মোশারফ হোসেন বাদী হয়ে তার দুলাভাই কফিল, ভাগিনা বউ মনিরা ও ভাগিনা বহুরুলকে আসামি করে হত্যা মামলা করেন।

মীর মোশারফ হোসেন বলেন, আমার জন্মের অনেক আগে পোশাগী বুবুর জন্ম হইছে। প্রায় ৪৫ বছর সংসার করার পর আমার বোনকে হত্যা করল। আমি এর বিচার চাই।

তিনি আক্ষেপ করে বলেন, ছেলের বউয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটে!

মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল আলম বলেন, মামলা পেয়েই প্রধান আসামিকে গ্রেফতার করেছি। শিগগিরই অপর আসামিরা গ্রেফতার হবেন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, আমরা খুবই গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি।
#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102