ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে বাড়িভিত্তিক লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালী; নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ ভাগ।

এদিকে জেলায় গত মাসের তুলনায় চলতি মাসে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটির সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় ইউনিয়নভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় তিনটি ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ১০১টি পজিটিভ ও ২৪৩টির ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৩৬ জন। যার মধ্যে সর্বোচ্চ নোয়াখালী সদরে ২৮৮৯ ও বেগমগঞ্জে ১৮৩০ জন। এর মধ্যে মারা গেছেন ১২১জন, আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭২ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৫ভাগ। আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102