ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাঁজা সেবনের সময় রামেবি’র কর্মকর্তাসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাঁজা সেবনের সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে গাঁজা বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ মে) সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- রামেবির কলেজ পরিদর্শকের দপ্তরের ব্যক্তিগত অফিসার (পিও) নূর রায়হান সুমন, গাড়িচালক আবদুল হালিম ও গাঁজা বিক্রেতা মো. শুভ্র। গাঁজা বিক্রেতার বাড়ি নগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া মহল্লায়।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, গাঁজা সেবনের সময় এ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চিকিৎসক সনদ দেন যে, তারা মাদক সেবন করেছেন। এরপর রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কর্মকর্তা ও চালককে আটকের বিষয়টি লিখিত আকারে রামেবি কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান ওসি। রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছেন। পুলিশ তাদের মত ব্যবস্থা নিয়েছে। তারাও বিভাগীয় ব্যবস্থা নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102