ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা তরুণের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত
পাবনা

পাবনার সাঁথিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ হোসেন (১৮) নামে এক তরুণ।

সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার নন্ননপুর ইউনিয়নের ভাটু খান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভয়ংকর এলএসডি মাদকসেবিদের হাসিতে হতবাক আইনজীবীরা

মৃত আসিফ ওই গ্রামের দিনমজুর সাইদ ফকিরের ছেলে। পেশায় আসিফ ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই আসিফ তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু সংসারে অভাব অনটন থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি সাইদ ফকির।

সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তাদের নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর তার মা হাসি খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে আসিফ।

স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে আজকের এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঁথিয়া থানার ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102