ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় ডেকে যৌন হয়রানির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

বরিশালে সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের জন্য থানায় ডেকে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার এসআই আসাদুলের বিরুদ্ধে।

এ ঘটনায় বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ‍ওই নারী। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে নির্যাতিতার আইনজীবী।

সোমবার (২৪ মে) ওই নির্যাতিতা বাদী হয়ে এসআই আসাদুলের নাম উল্লেখ করে আদালতে মামলাটি দায়ের করেন। নির্যাতিতার বাড়ি নগরীর ধান গবেষণা রোড এলাকায়।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ওই নারী তার জনৈক প্রতিবেশীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে তদন্তের জন্য এসআই আসাদুল তাকে থানায় যেতে বলেন ১৬ অক্টোবর। ঘটনাটি ঘটে সে দিনই। নানা অজুহাতে ওই নারীকে তার রুমে কালক্ষেপণ করান। একপর্যায় তার সাথে অশালীন আচরণ করেন। প্রতিবাদ করলে বিবাহ করার কথা বলেন। এর মধ্যে তার স্বামী সেখানে উপস্থিত হলে এসআই আসাদুলের কবল থেকে সে রক্ষা পায়।

বিষয়টি থানার ওসিকে জানানো হলে ঘটনার তদন্ত করে বিচার করার কথা বলা হয়। কিন্তু বিচারের নামে তারাও কালক্ষেপণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এর একপর্যায়ে এ বিষয়ে থানায় মামলা করতে চাইলে কর্তৃপক্ষ তা গ্রহণ করতে অস্বীকার করে। এ অবস্থায় গত ২৪ মে নির্যাতিতা আদালতে মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে আলাপকালে নির্যাতিতা নারীর আইনজীবী মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এব্যাপারে কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, যেহেতু আদালতে মামলা হয়েছে সেহেতু এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102