ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় রামেকে করোনায় ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) থেকে মঙ্গলবার (১ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শামীম ইয়াজদানী বলেন, ‘মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন, রাজশাহীর একজন, নাটোরের দুইজন রয়েছেন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী।’

হাসপাতাল পরিচালক আরও জানান, সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। নতুন ৩৭ জনের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102