ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে কমেছে করোনায় শনাক্ত ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠেছে ভারত। গেল কয়েকদিনের পরিসংখ্যান তেমনটিই আভাস দিচ্ছে। দৈনিক সংক্রমণ সংখ্যাও কমছে।

একটানা ৫৪ দিন পর মঙ্গলবার (১ জুন) ভারতের দৈনিক সংক্রমণ নেমে এসেছে এক লাখ ২৭ হাজারের ঘরে। কমেছে মৃত্যুর সংখ্যাও। খবর সংবাদপ্রতিদিনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে এক লাখ ২৭ হাজার ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা কম। শুধু তাই নয় ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত এটি।

এতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৯৫ জনের। দীর্ঘদিন পরে মৃতের সংখ্যাটা তিন হাজারের নিচে নেমে এসেছে।

চলতি মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল ভারত। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102