ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছে করোনা পজিটিভ রোগী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছে আঙ্গুরা বেগম (৫৫) নামে এক নারী। তিনি করোনা পজিটিভ। সোমবার সন্ধ্যার আগে তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন।

আঙ্গুরা বেগম উপজেলার বড়াল আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরনের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসেন। এসময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।
অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আঙ্গুরা বেগমকে চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে তিনি সোমবার সন্ধ্যার আগে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102