ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনা নয়, ব্রাজিলে হবে কোপা আমেরিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। আর এমন সময়ে জানা গেল আর্জেন্টিনার মাঠে গড়াবে না এবারের প্রতিযোগিতাটি। তবে আর্জিইন্টনার পরিবর্তে এবারের কোপা আমেরিকা হবে ব্রাজিলে।

রোববার স্থানীয় সময় গভীর রাতে আয়োজক কনমেবলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে— আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

সোমবার টুইট বার্তায় নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে দাবি করেছে ব্রাজিলের চিফ অফ স্টাফ। করোনা শঙ্কটের মাঝে এমন বড় ক্রীড়া আসর আয়োজন নিয়ে এরই মধ্যে স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ দের তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো।

করোনা যেন পিছুই ছাড়ছেনা কোপা আমেরিকার। বৈশ্বিক মহামারির কারণে এক বছর পিছিয়ে গিয়েছিলো দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। এবার পাল্টে গেলো আয়োজক দেশও। আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে বসবে ফুটবলের প্রাচীন এই টুর্নামেন্ট।

সোমবার হোস্ট হিসেবে আর্জেন্টিনার সরে যাওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই টুইট বার্তায় নতুন আয়োজকের নাম ঘোষণা করে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা কনমেবল। তবে সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ব্রাজিলের সেনাপ্রধান লুইজ এদুয়ার্দো রামোস।

তবে এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনে বিষয়ে দেশটির সরকারের সাথে প্রাথমিক আলোচনাও করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল। অংশগ্রহনকারী দল ও ডেলিগেটদের শতভাগ টিকার আওতায় আনতে সিবিএফকে শর্ত দিয়েছে ব্রাজিল সরকার।

টুর্নামেন্টের ভেন্যু ও ফিক্সার প্রকাশ না করলেও নির্ধারিত ১৩ জুন থেকেই মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। তবে ফুটবলারদের বায়োবাবল ও যাতায়াতের সুবিধার্তে তিনটি স্টেডিয়ামে হতে পারে খেলা। ব্রাসিলিয়া ও মানাউসে হতে পারে গ্রূপ পর্ব। ঐতিহাসিক মারাকানা বসতে পারে ৪৭তম আসরের ফাইনাল। অনিশ্চয়তাকে সঙ্গীকে করেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো।

শুরুতে আর্জেন্টিনার সাথে যৌথ আয়োজক হওয়ার কথা থাকলেও করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০ মে নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। মহামারির ভয়াবহতায় রোববার সরে দাঁড়ায় আর্জেন্টিনাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102