ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় আরও ৮৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেট বিভাগে নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জনে। এছাড়াও একই সময়ে আরও তিনজন করোনায় প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। তারা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২ জন। এছাড়া এ পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটে ৯ জন ও সুনামগঞ্জে ৩ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৩১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102