ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বর্ণনা দিলেন পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছিনতাই করা মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৩০ মে সন্ধ্যায় ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় একটি জিডি করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেছেন, পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ৩০ মে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬টা ৪৫ মিনিটে বিজয় সরণি এলাকা অতিক্রম করছিলেন। এক পর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল। তখন গাড়ির এসি বন্ধ করে দিয়ে, কাঁচ নামিয়ে দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম। আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম। হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে। আমাদের লোক গাড়ি থেকে নামল। কিন্তু ওই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল।’

এ ঘটনা বেশ অবিশ্বাস্য ঠেকেছে মন্ত্রীর কাছে। তিনি এ ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। ‘মনে হলো কী যেন হয়ে গেল,’ বলেন এম এ মান্নান।

মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কাফরুল থানার ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102