ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম: ডিআইজি বাতেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে কর্মউদ্দীপনা এবং সতেজ হওয়া যায়। শুধু জেলা পর্যায়ে নয় নিজেদের ভাল খেলার ধারাবাহিকতা বজায় রেখে তিনি পুলিশ সদস্যদের মাঝে যারা বিভিন্ন ক্রীড়ার সাথে যুক্ত তাদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যেও উৎসাহ প্রদান করেন।
বগুড়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে টুর্ণামেন্টে বিজয়ী দল হিসেবে প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদের নেতৃত্বাধীন দল রাজারবাগ ৭১ এবং রানার্স আপ দল হিসেবে পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলা ক্রিকেট টিমের খেলোয়াররা। এছাড়াও ম্যান অব দ্য টুর্ণামেন্ট হিসেবে কন্সটেবল ইবনে নোমান এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেন কন্সটেবল সুজন।
সদর থানার এসআই সোহেল রানার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), গাজিউর রহমান, ফয়সাল মাহমুদ (সদর সার্কেল), হেলেনা আক্তার (সদর), জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর অর্পণ কুমার দাস প্রমুখ। উল্লেখ্য, করোনাকালীন সময়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরো উদ্যোমী ও সতেজ করে তুলতে এই বছর গত ১৯শে মে থেকে পুলিশ সদস্যদের ৭টি দল যথাক্রমে দেশবন্ধু ক্রিকেট টিম, মুক্ত বাংলা ক্রিকেট টিম, লাল সবুজ ক্রিকেট টিম, ধ্রুবতারা ক্রিকেট টিম, রুপকথা ক্রিকেট টিম, রাজারবাগ ৭১ ক্রিকেট টিম এবং স্বাধীন বাংলা ক্রিকেট টিমের খেলোয়ারদের অংশগ্রহণে উক্ত টুর্ণামেন্টটি শুরু হয়েছিল যা মঙ্গলবার পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে সমাপ্ত হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102