ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জোয়ার-ভাটায় ভাসছে অর্ধ-শতাধিক গ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে অরক্ষিত হয়ে পড়েছে কক্সবাজারের উপকূলীয় বেশকিছু এলাকা। এতে প্রতিদিনের জোয়ার-ভাটায় ভাসছে অর্ধ-শতাধিক গ্রাম।

এছাড়া হুমকির মুখে রয়েছে লবণ মাঠ, শষ্যক্ষেত, মৎস্য ঘের ও জনবসতিসহ উপকূলীয় এলাকার নানা স্থাপনাও।

বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত না হানলেও এর প্রভাবে কক্সবাজার সদর, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও টেকনাফের উপকূলীয় এলাকা উল্লেখযোগ্য পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে জেলার ৫৯৫ কিলোমিটারের মধ্যে ৮৮ টি পয়েন্টের ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৪ টি পয়েন্ট পুরোপুরি বিচ্ছিন্ন। এছাড়া ইয়াসের প্রভাব পড়ার আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল সাড়ে ৩ কিলোমিটার বেড়িবাঁধ।

বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় জেলার উপকূলীয় এলাকার শতাধিক গ্রামের ২ হাজার ৫৭৩ টি জনবসতি, ২ হাজার ৯৬ মেট্রিক টন মাঠের মজুদ লবণ, ৫২ দশমিক ৫ হেক্টর শষ্যক্ষেত্র ও ৮৫ দশমিক ৬৪ হেক্টর মৎস্য ঘেরসহ নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হুমকির মুখে পড়েছে কুতুবদিয়ায় দেশের প্রথম বায়ু-বিদ্যুৎ প্রকল্পটিও। প্রকল্পটির ১১ টি টার্বাইনের মধ্যে ১টি ভেঙ্গে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, আগামী বর্ষা মৌসুমের আগে পানির প্রবাহ বন্ধ রাখতে জিওব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা চলছে।

৬০/৭০ দশকে নির্মিত বেড়িবাঁধগুলো যে কোন প্রাকৃতিক দুর্যোগেই হুমকির মুখে থাকে। তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102