ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় রেলওয়ের কর্মচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারি চালিত সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিসমত মিয়া (৪০) নামে এক রেলওয়ে স্টেশনের কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যানের পদে দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন আখাউড়া উপজেলার খরমপুর এলাকার কালিপদ (৩০) ও সিএনজি চালক কাউসার (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া থেকে ব্যাটারি চালিত একটি সিএনজি জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কিসমত মিয়া মারা যান। আর সিএনজি চালকসহ আরও দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102