ads
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফালুর টিন আত্মসাতের মামলা বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৭৩ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বুধবার (২ জুন) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালতে মোসাদ্দেক আলী ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য থাকাকালে সরকারিভাবে গরিব মানুষের জন্য চার লাখ টাকার টিন বরাদ্দ হয়। ফালু তা গরিবদের মধ্যে বিতরণ না করে নিজস্ব লোকজনের মধ্যে বিতরণের মাধ্যমে আত্মসাৎ করেন-এই অভিযোগে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয় ফালুর বিরুদ্ধে।

২০০৮ সালের ২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬ ফালুকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। এই সাজার বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত থেকে খালাস পান তিনি। এর বিরুদ্ধে দুদকের করা আবেদন আজ বুধবার খারিজ করে দিলেন আপিল বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102