শুল্ক ফাঁকি রোধে স্বর্ণ আটকে কাস্টম হাউস, ঢাকা প্রিভেন্টিভ টীম এর পুনরায় অসামান্য সাফল্য।
অদ্য ০১/০৬/২০২১ তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টম হাউস, ঢাকা’র কমিশনার মহোদয়ের নিকট আসা এক গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে এমিরেটস এয়ারলাইন্স EK 584 ( অবতরণ রাত ১১:২০) ফ্লাইট হতে দুবাই ফেরত একজন যাত্রীর নিকট হতে ৯০০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস, ঢাকা’র প্রিভেন্টিভ টিম ।
পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম সনজয় চক্রবর্তী, জেলা মৌলভীবাজার। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা।
আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করা হয়েছে।