ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী নিখিল অতীত, যশকে ‘বিয়ে’ করতে চলেছেন নুসরাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

স্বামী নিখিল জৈনের সঙ্গে ডিভোর্স না হলেও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। দিন যত গড়াচ্ছে দুজনের প্রেম-ভালোবাসা ততই প্রকাশ্যে আসছে।
সাম্প্রতিককালে নুসরাত আর যশের অন্তরঙ্গতা আর নিখিলের সঙ্গে দূরত্ব দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন নুসরাত কি এবার যশকে বিয়ে করতে চলেছেন?

শুক্রবার যশের সঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন নুসরাত। গাড়িতে একান্তে সময় কাটিয়েছেন এই তারকা যুগল। দুজনই ইনস্টা স্টোরিতে একই ছবি পোস্ট করেছেন। দুজনের ছবিতে জ্বলজ্বল করছে একটাই কথা, আমাকে বিনোদনে ভরিয়ে দাও! তার নীচে নুসরাত-যশের নাম।

তবে তারা ‘এন্টারটেনড’ হতে কোথায় গিয়েছিলেন? সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে ছবির ক্যাপশন বলছে, নিজেদের মতো করে সময় কাটাতেই তারা গাড়ি নিয়ে বেরিয়েছেন।

এর আগেও যশ-নুসরাত এক সঙ্গে সময় কাটিয়েছেন। আজমির শরিফের দরগায় প্রার্থনা জানাতে দেখা গেছে তাদের। পাহাড়ের কোলে, খাদের ধারে যশের ছবি তুলে দিয়েছেন নুসরাত। নেটমাধ্যমে এক সঙ্গে ভালোমন্দ খাওয়াদাওয়ার ছবিও শেয়ার করে নিয়েছেন তারা। কিন্তু এভাবে এক সঙ্গে বেরিয়ে পড়ার ছবি এর আগে কখনো পোস্ট করেননি তারা।

স্বামীকে তালাক না দিয়ে যশের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়তে থাকায় নুসরাতের জীবনে এখন নিখিল জৈন ‘অতীত’ বলে ধারণা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টালিগঞ্জের ওপেন সিক্রেট।

যদিও টালিউডের গুঞ্জন, স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নিখিল বা নুসরাত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102