ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসপিসি গ্রুপের সাথে চুক্তি বাতিল করছেন মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু সম্প্রতি এসপিসি গ্রুপ নামের এই প্রতিষ্ঠানের নানা নেতিবাচক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে উঠে আসে।

গত এপ্রিলে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সম্পৃক্ত হয়েছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী। কিন্তু ২ মাসের মধ্যেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার রাতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন নড়াইল এক্সপ্রেস।

চুক্তি বাতিলের কারণ হিসেবে মাশরাফী বলেছেন, ‘তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘‘শুভেচ্ছা দূত’’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

তাই মাশরাফী চুক্তির থেকে সরে আসার আইনি প্রক্রিয়া শুরু করেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’

মাশরাফী সবাইকে অনুরোধ করেছেন, তার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102