ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে করোনায় সংক্রমিত আরও ২৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

নাটোরে করোনায় নতুন করে আরও ২৩ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় গতরাতে বড়াইগ্রামের এক ব্যক্তি রাজশাহীতে মারা গেছেন। মৃত ব্যক্তি বড়াইগ্রাম উপজেলা সদরের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে নিমাই সরকার (৬৩)।

অপরদিকে ২৩ জন করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১২ জন, সিংড়া ৪ জন, গুরুদাসপুরে ৪ জন এবং বাগাতিপাড়ায় ৩ জন।

নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট ৪৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। আক্রান্তের হার ৫১। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দেন।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশি। এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102