ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ম অমান্য করায় টাইগার-দিশা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনার ভয়াবহতায় ভারতের অনেক রাজ্যে চলছে লকডাউন। যার মধ্যে রয়েছে মুম্বাই শহরও। বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে সেখানকার জনগণনকে। যা অমান্য করার কারণে পুলিশের হাতে পড়লেন টাইগার শ্রফ ও দিশা পাটানি।

লকডাউন বিধি অমান্য করে গাড়ি নিয়ে বের হয়েছিলেন টাইগার ও দিশা। আর এ কারণে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্য়ান্ড এলাকায় তাদের আটক করে স্থানীয় পুলিশ। জানা যায়, এই দুই তারকা জিম থেকে ফিরছিলেন।

গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিলেন পেছনে। আটকের পর পুলিশ তাদের আধার কার্ড দেখে গাড়ি ছেড়ে দেন।

অনেকদিন ধরে সম্পর্কে রয়েছেন টাইগার ও দিশা। যদিও সেই কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি এই তারকা জুটি। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। তবে তাদের একসঙ্গে চলাফেরা থেকে ভক্তদের আর বুঝতে বাকি নেই চুটিয়ে প্রেম করছেন তারা।

উল্লেখ্য, পর্দার বাইরে টাইগার ও দিশা জনপ্রিয় জুটি হলেও এখন পর্যন্ত একটি সিনেমাতেই দেখা গিয়েছে তাদের। তবে দুজনই আলাদাভাবে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি সালমান খানের বিপরীতে ‘রাধে’ সিনেমা দেখা গিয়েছে দিশাকে। অন্যদিকে টাইগার ব্যস্ত আছেন ‘হিরোপান্তি টু’ নিয়ে। তবে করোনার কারণে দুজনই এখন অবসরে রয়েছেন। আর একসঙ্গে সময় কাটাচ্ছেন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102