ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোবেলের মামলা তদন্ত করবে সিআইডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটি সিআইডিকে তদন্ত করে আগামী ৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। ওই সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এ গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। এ ঘটনায় গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছিলেন নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ওই সময় গণমাধ্যমকে ইথুন বাবু বলেছিলেন, আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলাটি করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102